মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি বলেন, পূজাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে বলে আশা করছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. ফারুক হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়নি। সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে কি না, জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। তাই এ মুহূর্তে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

বিডি প্রতিদিন/কেএইচটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি বলেন, পূজাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে বলে আশা করছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. ফারুক হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়নি। সবকিছু ঠিক আছে। আমরা মনে করি, পূজা সুন্দরভাবে উদ্‌যাপিত হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে কি না, জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। তাই এ মুহূর্তে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

বিডি প্রতিদিন/কেএইচটি

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream