মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাঠালিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঠালিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আপনারা সরকারকে সহযোগিতা করবেন। শিক্ষার মান উন্নয়নে যেকোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবাহার, যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, সরকারি কাঠালিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান পলাশ এবং প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতা মো. কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কাঠালিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আপনারা সরকারকে সহযোগিতা করবেন। শিক্ষার মান উন্নয়নে যেকোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবাহার, যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, সরকারি কাঠালিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান পলাশ এবং প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতা মো. কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream