মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

কুলাউড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক
কুলাউড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জায়েদ আহমদ শিবলু (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পৃথিম পাশা ইউপির পৃথিমপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত জায়েদ আহমদ শিবলু উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ (রাজার দিঘির পাড়) গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে।

কুলাউড়া থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একটি বিশেষ টিম পৃথিমপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ শিবলুকে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জায়েদ আহমদ শিবলু (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পৃথিম পাশা ইউপির পৃথিমপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত জায়েদ আহমদ শিবলু উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ (রাজার দিঘির পাড়) গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে।

কুলাউড়া থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একটি বিশেষ টিম পৃথিমপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ শিবলুকে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream