বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে বরাবরই থাকে বাড়তি উন্মাদনা। এবার সেই বিশেষ দিনেই নতুন চমক নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। আগামী ২ নভেম্বর শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার প্রকাশ করতে পারেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিজার প্রকাশের মধ্য দিয়েই বিশ্বজুড়ে সিনেমাটির প্রচার শুরু করতে চান নির্মাতারা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘কিং’-এর টিজারে শাহরুখকে দেখা যাবে একেবারে নতুন লুকে। বড় বাজেটের অ্যাকশন দৃশ্য, আকর্ষণীয় সংলাপ ও জমকালো সংগীতের সমন্বয়ে দর্শকদের সামনে ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। সব মিলিয়ে, শাহরুখের জন্মদিনে এই টিজার ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও বড় পর্দায় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে শোনা যাচ্ছে।
ছবিটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনা কাপুরকে। শাহরুখের সঙ্গে ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে তাকে নাচতে দেখা যাবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ গানের শুটিংয়ের জন্য এ মাসেই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর।
মতামত