সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অভিনয়ের বাইরে কুসুমের যে গান ঝড় তুলেছে

নাটক থেকে শুরু করে বড়পর্দা সব জায়গায় একসময় নিয়মিত কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। মাঝপথে অভিনয়ে লম্বা বিরতি দেওয়া গানের জগতেও রয়েছে পদচারণা এই তারকার। ‘নেশা’ শিরোনামের একটি গান ২০১৭ সালে প্রকাশ পায় কুসুম শিকদারের লেখা ও গাওয়া। গানটির ভিডিও সেই সময় মিডিয়াপাড়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল।

তখন ‘নেশা’র সেই খোলামেলা আর বোল্ড লুকের কারণে চারদিকে শুরু হয় তুমুল সমালোচনা। সংস্কৃতির সঙ্গে বেমানান ও ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীর আইনি নোটিশ পেয়ে শেষ পর্যন্ত ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছিল।

যদিও তখন কুসুম শিকদার সাফাই গেয়ে বলেছিলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই রোমান্টিক ধাঁচে গানটি বানানো হয়েছিল, সেখানে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু তাতেও গায়িকা ও অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা লেগেছিল বৈকি! আরও পড়ুনআরও পড়ুন১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

সেই সব জলঘোলা পরিস্থিতি আর বিতর্কের স্মৃতি পেছনে ফেলে দীর্ঘ নয় বছর পর এবার একেবারে নতুন এক মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন এই তারকা। গানের শিরোনাম—‘প্রবল ঘোর’।

এই গানটির কথাও কুসুম নিজেই লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। সানির ইউটিউব চ্যানেলেই রিলিজ হওয়া এই গানের ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন শাহ রাসেল।

‘নেশা’র সেই পুরোনো খোলামেলা ও উত্তাল ইমেজ ঝেড়ে ফেলে এবার একদম নতুন, পরিপক্ব ও মার্জিত লুকে দর্শকদের সামনে এসেছেন কুসুম। পুরোনো বিতর্ককে সঙ্গী করেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছেন।

অবশ্য শুধু গান নয়, ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে পরিচালনার পাশাপাশি অভিনয়েও কামব্যাক করেছিলেন এই তারকা। তবে বড় পর্দায় ফেরার পর ভক্তদের সেই চেনা জাদুকরি চমকটা সেভাবে আর দিতে পারেননি।

এখন দেখার বিষয়, দীর্ঘ নয় বছরের ‘ঘোর’ ভেঙে নতুন এই গানে কুসুম শিকদার কতটা বাজিমাত করতে পারেন এবং শ্রোতাদের মন কতটা জয় করতে পারেন।  

বিষয় : গান অভিনেত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অভিনয়ের বাইরে কুসুমের যে গান ঝড় তুলেছে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream