সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হরমুজ প্রণালী খুলতে ইরানের শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র

ইরানের দেওয়া সাত শর্তের কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে তিনি ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এসব তথ্য জানান। খবর এএনআইয়ের।

এক্স বার্তায় রেজায়ি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাত শর্তের কয়েকটিতে রাজি হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি। ইরানের কূটনীতি বদলে গেছে এবং আগের অবস্থায় ফেরার কোনো উপায় নেই।

আরও পড়ুনআরও পড়ুন৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল। তবে ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল।

আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ ইরানের দেওয়া শর্ত মানলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে। 

গত মাসে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল ইরান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালী খুলতে ইরানের শর্তের কয়েকটি মেনেছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের দেওয়া সাত শর্তের কয়েকটি শর্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসিন রেজায়ি। তবে তিনি ওয়াশিংটনের জবাবকে পর্যাপ্ত মনে করছেন না।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এসব তথ্য জানান। খবর এএনআইয়ের।

এক্স বার্তায় রেজায়ি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাত শর্তের কয়েকটিতে রাজি হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে আমরা মনে করি। ইরানের কূটনীতি বদলে গেছে এবং আগের অবস্থায় ফেরার কোনো উপায় নেই।

আরও পড়ুনআরও পড়ুন৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

চলতি মাসের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল। তবে ইরান নিজেদের অবস্থানে অনড় ছিল।

আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ ইরানের দেওয়া শর্ত মানলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে। 

গত মাসে চলমান সংঘাত বন্ধে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল ইরান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream