ভারতে জনগণের ভোটাধিকার ও সংবিধান সুরক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। শনিবার (১০ অক্টোবর) কেরালার আলপ্পুঝায় এক সংবাদ সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এ তথ্য জানান।
কে সি বেণুগোপাল বলেন, নির্বাচন ও ভোটাধিকার ইস্যুতে বিরোধীদের উদ্বেগের কথা জানাতে জোটের শীর্ষ নেতারা ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে বিরোধী নেতাদের।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তিনি বলেন, “নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহ সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে।” তিনি আরও দাবি করেন, সরকার বিরোধীদের আন্দোলনকে ভয় পাচ্ছে এবং বিক্ষোভ প্রতিহত করতে দিল্লিতে কার্যত ‘লকডাউন’ জারি করেছে, যার অংশ হিসেবে মেট্রো স্টেশন বন্ধ ও রেল যোগাযোগ সীমিত করে সশস্ত্র পুলিশ নামানো হয়েছে।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত কংগ্রেস এবং ইন্ডিয়া জোট রাজপথের লড়াই চালিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ কংগ্রেস নেতা। পাশাপাশি কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় দলের নজরদারির বিষয়টি উল্লেখ করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্যাডে ক্ষমতাসীন দল বিজেপির দলীয় প্রতীক দৃশ্যমান হওয়ার সাম্প্রতিক বিতর্ক তুলে ধরেন তিনি।
মতামত