রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।

প্রশিক্ষণে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার। তাই এ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে শতভাগ নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে পারলে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহজ হবে। পাশাপাশি এ কাজে সংশ্লিষ্ট সবার ইতিবাচক অবদান থাকবে।”

প্রশিক্ষণে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়ন—এই পাঁচটি ইউনিয়নের তথ্যসংগ্রহকারী সুপারভাইজাররা অংশ নেন। এতে মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।

প্রশিক্ষণে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার। তাই এ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে শতভাগ নির্ভুলভাবে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে পারলে সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহজ হবে। পাশাপাশি এ কাজে সংশ্লিষ্ট সবার ইতিবাচক অবদান থাকবে।”

প্রশিক্ষণে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়ন—এই পাঁচটি ইউনিয়নের তথ্যসংগ্রহকারী সুপারভাইজাররা অংশ নেন। এতে মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream