রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল
ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে।

আজ রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবর ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট দুটির পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিষয় : সৌদি আরব ফ্লাইট বিমান বিমানবন্দর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে।

আজ রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবর ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট দুটির পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream