শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি। সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বো/মা হাম/লার হুমকির মুখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

বোমা হামলার হুমকি পাওয়ার পর তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরিস্থিতি বিবেচনায় তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান এসকর্ট করে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। পরে তাদের সবাই বিমান থেকে নেমে আসেন। এএফপিকে এয়ারলাইনটি জানায়, উড়োজাহাজে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এয়ারলাইনটি আরও জানায়, উড়োজাহাজের তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হবে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ফ্লাইটট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনস ৮২ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়ে এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা যায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে, এরপর দক্ষিণে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে যায়। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় একই সময়ে উড়োজাহাজটি ৭৭০০ স্কোয়াক কোড সম্প্রচার করছিল, যা সাধারণ জরুরি অবস্থার সংকেত।

বো/মা হাম/লার হুমকির মুখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি সম্পর্কে যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমান। এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে রিয়াদগামী যাত্রীদের যাত্রাসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে। আজ রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবর ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট দুটির পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইটের নতুন সময়সূচি জানা যাবে কাল

টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে বিপর্যস্ত বিমান চলাচল, চীনে বাতিল অনেক ফ্লাইট

চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসা শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ঘিরে প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে সাংহাই ও ঝেজিয়াংয়ের বিমান চলাচল ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে ১ হাজার ৬০০টির বেশি ফ্লাইট। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৯ আগস্ট) সাংহাইয়ের দুটি প্রধান যাত্রীবাহী বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া পাশের ঝেজিয়াং প্রদেশের হাংঝু বিমানবন্দরেও ২৭০টি ফ্লাইট বাতিল হয়েছে।গত কয়েকদিন ধরে জাপানের ওকিনাওয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে আনার পর টাইফুন ‘ডলফিন’ রোববার গভীর রাত অথবা সোমবারের প্রথম দিকে ঝেজিয়াং কিংবা পাশের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।ওকিনাওয়ার স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, টাইফুনের প্রভাবে সেখানে সাতজন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে শতবর্ষী এক বৃদ্ধও রয়েছেন। প্রবল বাতাসে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।রোববার বিকেল পর্যন্ত ওকিনাওয়ার প্রায় ৫ হাজার ২৯০টি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।এদিকে, টাইফুনের প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস শুরু হয়েছে। সেখানে কয়েক ডজন ফেরি চলাচল বন্ধ করা হয়েছে এবং ১৮০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।রোববার সকালে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) টাইফুন নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।  কেন্দ্রটি জানিয়েছে, মধ্য ও পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার বিকেল পর্যন্ত সাংহাই ছাড়াও ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।চীনে আঘাত হানার পর টাইফুন ‘ডলফিন’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।টাইফুনটি আঘাত হানার আগেই শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ফুজিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৯৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছেবলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ঝেজিয়াং ও ফুজিয়ানে ২০০টির বেশি ফেরি রুটের চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সমুদ্রভিত্তিক বিভিন্ন প্রকল্পের কাজও স্থগিত করা হয়েছে।শুক্রবার সকাল পর্যন্ত ৪৭৪টি নির্মাণ ও কাজের জাহাজকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার কিছু ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে বিপর্যস্ত বিমান চলাচল, চীনে বাতিল অনেক ফ্লাইট
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream