সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বো/মা হাম/লার হুমকির মুখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

বোমা হামলার হুমকি পাওয়ার পর তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরিস্থিতি বিবেচনায় তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান এসকর্ট করে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। পরে তাদের সবাই বিমান থেকে নেমে আসেন।

এএফপিকে এয়ারলাইনটি জানায়, উড়োজাহাজে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এয়ারলাইনটি আরও জানায়, উড়োজাহাজের তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হবে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ফ্লাইটট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনস ৮২ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়ে এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা যায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে, এরপর দক্ষিণে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে যায়। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় একই সময়ে উড়োজাহাজটি ৭৭০০ স্কোয়াক কোড সম্প্রচার করছিল, যা সাধারণ জরুরি অবস্থার সংকেত।

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ফ্লাইট ইসরায়েল বোমা হামলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বো/মা হাম/লার হুমকির মুখে বুলগেরিয়ায় জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বোমা হামলার হুমকি পাওয়ার পর তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজের ক্রুরা বোমা হামলার হুমকি পান। পরিস্থিতি বিবেচনায় তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান এসকর্ট করে। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। পরে তাদের সবাই বিমান থেকে নেমে আসেন।

এএফপিকে এয়ারলাইনটি জানায়, উড়োজাহাজে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এয়ারলাইনটি আরও জানায়, উড়োজাহাজের তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হবে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ফ্লাইটট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনস ৮২ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়ে এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যে দেখা যায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে, এরপর দক্ষিণে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে যায়। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রায় একই সময়ে উড়োজাহাজটি ৭৭০০ স্কোয়াক কোড সম্প্রচার করছিল, যা সাধারণ জরুরি অবস্থার সংকেত।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream