সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন দুই ভাই। রবিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।

পরিবারের দাবি, প্রতিবেশীর পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তারের সংস্পর্শে এসে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার বক্তব্য, ঘরের ভেতরে ফ্রিজের সঙ্গে যুক্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে তাদের মৃত্যু হয়েছে। ফলে ঘটনার কারণ নিয়ে পরিবারের অভিযোগ ও পল্লীবিদ্যুৎ কর্মকর্তার বক্তব্যে অমিল রয়েছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া পেমই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, সকালে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় তারা প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পল্লীবিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের এজিএম ওমর ফারুক জানান, ঘরের ভেতরে ফ্রিজের সঙ্গে যুক্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া  শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন দুই ভাই। রবিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।

পরিবারের দাবি, প্রতিবেশীর পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তারের সংস্পর্শে এসে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে পল্লীবিদ্যুৎ কর্মকর্তার বক্তব্য, ঘরের ভেতরে ফ্রিজের সঙ্গে যুক্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে তাদের মৃত্যু হয়েছে। ফলে ঘটনার কারণ নিয়ে পরিবারের অভিযোগ ও পল্লীবিদ্যুৎ কর্মকর্তার বক্তব্যে অমিল রয়েছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া পেমই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, সকালে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় তারা প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লীবিদ্যুতের মিটারের আর্থিং তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পল্লীবিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের এজিএম ওমর ফারুক জানান, ঘরের ভেতরে ফ্রিজের সঙ্গে যুক্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া  শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream