মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

সাতক্ষীরা-বৈকারী সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। 

সোমবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো: জালালউদ্দীনের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান , স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকার রাস্তায় বাম দিকে ঘুরতে যেয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের ব্যবহৃত বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শামীমা। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে। এদিকে,ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-পরিদর্শক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরা-বৈকারী সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। 

সোমবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো: জালালউদ্দীনের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান , স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকার রাস্তায় বাম দিকে ঘুরতে যেয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের ব্যবহৃত বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শামীমা। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে। এদিকে,ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-পরিদর্শক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream