রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৪ ফার্মেসীকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে ৪ ফার্মেসী লাইসেন্স না থাকায় মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।

জানাগেছে, উপজেলার সদর বাজারের জয় ফার্মেসীর মালিক বিকাশ সাহাকে ঔষধের নমুনা বিক্রির দায়ে২ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসীর মালিক আশীষ কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসীর মালিক মো. হজরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ওই বাজারের ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসীর মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে মোট ১৯ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসীর মালিকদেরকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত চলাকালীন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৪ ফার্মেসীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে ৪ ফার্মেসী লাইসেন্স না থাকায় মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।

জানাগেছে, উপজেলার সদর বাজারের জয় ফার্মেসীর মালিক বিকাশ সাহাকে ঔষধের নমুনা বিক্রির দায়ে২ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসীর মালিক আশীষ কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসীর মালিক মো. হজরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ওই বাজারের ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসীর মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে মোট ১৯ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসীর মালিকদেরকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত চলাকালীন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream