রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৭

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৭

রাজশাহী গ্রেপ্তার পুলিশের অভিযানে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দুটি বার্মিজ চাকু। রোববার (১১ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় ৪৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার একটি, চুরির একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং অন্যান্য অপরাধে ৪৫টি মামলা হয়েছে। তবে এ সময়ে হত্যা, ডাকাতি, যৌতুকের কারণে হত্যা, সাইবার অপরাধ ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। একই সময়ে বিভিন্ন স্থানে পাঁচটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ১৫৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬২ জন, সাজাপ্রাপ্ত আসামি ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ১১ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২টি বার্মিজ চাকু, ২ গ্রাম হেরোইন, ১৬ পিস ইয়াবা, ১২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৯০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫৭

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী গ্রেপ্তার পুলিশের অভিযানে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দুটি বার্মিজ চাকু। রোববার (১১ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় ৪৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার একটি, চুরির একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং অন্যান্য অপরাধে ৪৫টি মামলা হয়েছে। তবে এ সময়ে হত্যা, ডাকাতি, যৌতুকের কারণে হত্যা, সাইবার অপরাধ ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। একই সময়ে বিভিন্ন স্থানে পাঁচটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ১৫৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৬২ জন, সাজাপ্রাপ্ত আসামি ১২ জন, তদন্তাধীন মামলার আসামি ৭২ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ১১ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২টি বার্মিজ চাকু, ২ গ্রাম হেরোইন, ১৬ পিস ইয়াবা, ১২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৯০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream