শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা উদ্ধারসহ কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর আলম নগর এলাকায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উত্তর আলম নগরের আনোয়ারের ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর আলম নগর এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পালানোর প্রস্তুতিকালে কামালকে আটক করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে গোজা অবস্থায় সাদা পলিথিনে রাখা হালকা কমলা রঙের ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন এক গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, কামাল দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির মাধ্যমে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় চরভদ্রাসন থানার এসআই (নিঃ) মো. গোলাম হোসেন খান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সিডিএমএস যাচাই করে কামালের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায়ও তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার কামাল ও জব্দ করা আলামত থানায় নেওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream