শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি সাততলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান ফুয়াদ। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক।

নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, নাঈমসহ কয়েকজন সাইদনগরের ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানের সংযোগপথ দিয়ে দুই ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়।

তারা জানান, শুক্রবার সকালে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শুনে বেরিয়ে দুই ভবনের মাঝখানে নাঈমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, কীভাবে নাঈম নিচে পড়ে গেছেন, তা তারা দেখেননি। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তবে ভবনের কেয়ারটেকারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, নাঈম এক ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে ডাকাডাকি করেছিলেন। এ সময় তিনি বারান্দা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নাঈমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয় : মৃত্যু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি সাততলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান ফুয়াদ। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক।

নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, নাঈমসহ কয়েকজন সাইদনগরের ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানের সংযোগপথ দিয়ে দুই ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়।

তারা জানান, শুক্রবার সকালে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শুনে বেরিয়ে দুই ভবনের মাঝখানে নাঈমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, কীভাবে নাঈম নিচে পড়ে গেছেন, তা তারা দেখেননি। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তবে ভবনের কেয়ারটেকারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, নাঈম এক ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে ডাকাডাকি করেছিলেন। এ সময় তিনি বারান্দা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নাঈমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream