সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি জানান, গঙ্গা চুক্তি নতুন করে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের কাছে কঠোর বার্তা দিতে হবে। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে এনসিপি। এ ছাড়া ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে লড়াই ৫ আগস্টেই শেষ হয়েছে। এখন মূল লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত থেকে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, এর কার্যকর ফল থাকতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি জানান, গঙ্গা চুক্তি নতুন করে হলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের কাছে কঠোর বার্তা দিতে হবে। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে এনসিপি। এ ছাড়া ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে লড়াই ৫ আগস্টেই শেষ হয়েছে। এখন মূল লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত থেকে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, এর কার্যকর ফল থাকতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream