সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জুলাই ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 
জুলাই ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে নিজেদের বক্তব্য ও উদ্বেগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং প্রশাসনের দুর্বলতার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।

বিষয় : বিএনপি জাতীয় নাগরিক পার্টি- এনসিপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


জুলাই ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে নিজেদের বক্তব্য ও উদ্বেগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং প্রশাসনের দুর্বলতার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।

এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream