শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘এক শর্তে’ সরকারের পাশে থাকবে জামায়াত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘এক শর্তে’ সরকারের পাশে থাকবে জামায়াত
সংগৃহীত ছবি

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। বিক্ষোভ-পরবর্তী সমাবেশ থেকে দলটির নেতারা ‘এক শর্তে’ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন—তা হলো, সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখার কথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার নজির বিএনপি সরকার সৃষ্টি করেছে। তিনি প্রশ্ন তোলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না—যাদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে ও পালিয়ে বেড়াতে হচ্ছে—তাঁকে মন্ত্রিসভায় রাখা যায় কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি। পাশাপাশি তিনি সতর্ক করেন যে বিএনপি নেতাদের বাড়ি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের ঘটনা সরকার ও বিএনপির জন্য শুভ নয় এবং তা সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।

সরকারকে এখনই পদত্যাগের কথা না বললেও ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তাঁর ভাষায়, “গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই।” দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে জামায়াত ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বাহিনীকে শুভেচ্ছা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘এক শর্তে’ সরকারের পাশে থাকবে জামায়াত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream