শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শারদীয় দুর্গাপূজা নির্ভীঘ্ন করতে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ আনন্দঘন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা সভাপতিত্ব উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ২৬টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সুধীজনরা অংশ নেন।

সভায় দুর্গাপূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, গোয়ালন্দে আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মাততে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা নির্ভীঘ্ন করতে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ আনন্দঘন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা সভাপতিত্ব উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ২৬টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সুধীজনরা অংশ নেন।

সভায় দুর্গাপূজা উদযাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা বলেন, গোয়ালন্দে আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মাততে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream