সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কমলগঞ্জে খাসিদের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’

ছবি: বাংলা এফএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’। উৎসবের মধ্য দিয়ে খাসি বর্ষপঞ্জির ১২৭তম বছরকে বিদায় জানিয়ে ১২৮তম নতুন বছরকে বরণ করেন সম্প্রদায়ের মানুষ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরছড়া পুঞ্জি মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর চৌধুরী।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং ‘মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস’ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথি ও পর্যটকেরা অংশ নেন।

উৎসব উপলক্ষে মাগুরছড়া পুঞ্জি মাঠে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী মঞ্চ। মাঠজুড়ে বসে খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পণ্য ও বিভিন্ন সামগ্রীর স্টল। সকালে খাসি নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেন।

নতুন প্রজন্মের কাছে খাসি সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা তুলে ধরতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। এর মধ্যে খাসি নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান,তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে মুঠোফোন জেতার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো,গুলতি নিক্ষেপ,পান গুছানো এবং খাসি ভাষায় গান পরিবেশনা উল্লেখযোগ্য।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াং। প্রধান অতিথি ছাড়াও এতে প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং খাসি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে দুপুরে খাসি সম্প্রদায়ের নিজস্ব ভাষায় রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

খাসি সোশ্যাল কাউন্সিল সূত্রে জানা যায়, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠী দিনটি পালন করে আসছে। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে বড় পরিসরে এ উৎসব উদযাপন করা হচ্ছে। ব্রিটিশ শাসনামলে নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ সংগঠন প্রতিষ্ঠার ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই দিনটি পালন করা হয়।

উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য ও খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন,চায়ের রাজধানীখ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের আয়োজন করা হয়। এ উৎসবের মাধ্যমে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক,গান ও নাচের মধ্য দিয়ে খাসি সংস্কৃতি তুলে ধরা হয়। এতে খাসি সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরাও অংশ নেন।

মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন,বিভিন্ন খাসি পুঞ্জি থেকে লোকজন এসে এ উৎসবে অংশ নিয়েছেন। খাসি সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়েছে। দেশি-বিদেশি পর্যটকেরাও এতে যোগ দিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কমলগঞ্জে খাসিদের বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream