সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁনর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই কারী পাকড়াও

নওগাঁ জেলার  আত্রাই উপজেলায় অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায়  প্রচন্ড আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামক  এক যুবককে আটক  করেছে পুলিশ।

 প্রকাশ থাকে যে, গত ২২ নভেম্বর রাতে এশার নামাজের পরে  আহসানগঞ্জ রেলস্টেশন থেকে দুই ব্যক্তি ভাড়া নিয়ে ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে অটোভ্যানে ওঠে। ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠের সড়কে চালক মেহেদী হাসান মোস্তাককে (২৪) রড দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে  পালানোর চেষ্টা করে।  

এ সময় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে টহল রত পুলিশদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত ভ্যানসহ হৃদয় হোসেনকে পাকড়াও  করে। এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা হয়েছে।

আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে আটকের তৎপরতা  অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নওগাঁনর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই কারী পাকড়াও

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ জেলার  আত্রাই উপজেলায় অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায়  প্রচন্ড আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামক  এক যুবককে আটক  করেছে পুলিশ।

 প্রকাশ থাকে যে, গত ২২ নভেম্বর রাতে এশার নামাজের পরে  আহসানগঞ্জ রেলস্টেশন থেকে দুই ব্যক্তি ভাড়া নিয়ে ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে অটোভ্যানে ওঠে। ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠের সড়কে চালক মেহেদী হাসান মোস্তাককে (২৪) রড দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে  পালানোর চেষ্টা করে।  

এ সময় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে টহল রত পুলিশদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত ভ্যানসহ হৃদয় হোসেনকে পাকড়াও  করে। এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা হয়েছে।

আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে আটকের তৎপরতা  অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream