বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: এসআরবি-৯

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকায় তিন ভাই মোটরসের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রাধেশাম বাউরি (৪২)। তিনি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মৃত নরেশ বাউরির ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়,রাধেশাম বাউরি মৌলভীবাজারের রাজনগর থানার ২০১২ সালের একটি হত্যা মামলায় (মামলা নং-০৭,তারিখ ৯ জুলাই ২০১২; ধারা ৩০২/৩৪, পেনাল কোড,১৮৬০; জিআর-১৪৭/২০১২) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাধেশাম বাউরিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকায় তিন ভাই মোটরসের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রাধেশাম বাউরি (৪২)। তিনি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মৃত নরেশ বাউরির ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়,রাধেশাম বাউরি মৌলভীবাজারের রাজনগর থানার ২০১২ সালের একটি হত্যা মামলায় (মামলা নং-০৭,তারিখ ৯ জুলাই ২০১২; ধারা ৩০২/৩৪, পেনাল কোড,১৮৬০; জিআর-১৪৭/২০১২) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাধেশাম বাউরিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream