বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-৮।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ আলম (৪১) ওরফে ‘ট্রান্সপোর্ট শহিদ’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শহিদ আলম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নলছিটির জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-৮।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শহিদ আলমকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream