বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বান্দরবানে তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বৈঠক

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং এর আমন্ত্রণে বান্দরবানে এসেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

আজ ৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে তাদের আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিন জেলার চেয়ারম্যানবৃন্দ।

সাক্ষাৎকালে তিন পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়ন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমানের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটন এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পাহাড়ের কৃষি ও স্থানীয় উৎপাদনকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

তিন চেয়ারম্যান মনে করেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাহাড়ের ভৌগোলিক বৈচিত্র্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের আরও বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ের মানুষের কল্যাণে অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় করেন তিন জেলা পরিষদ চেয়ারম্যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বান্দরবানে তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream