বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান,জব্দ পান-জর্দা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান,সুপারি,জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট তদারকি দলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বেডের আশপাশ ও বিভিন্ন কোণে লুকিয়ে রাখা বস্তা ও পলিথিনভর্তি পান,সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ,সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাঁদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরে পান,জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছিল। এ ছাড়া যত্রতত্র পানের পিক ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ওয়ার্ডগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছিল।

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা,শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান,জব্দ পান-জর্দা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান,সুপারি,জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট তদারকি দলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বেডের আশপাশ ও বিভিন্ন কোণে লুকিয়ে রাখা বস্তা ও পলিথিনভর্তি পান,সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ,সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাঁদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরে পান,জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছিল। এ ছাড়া যত্রতত্র পানের পিক ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ওয়ার্ডগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছিল।

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা,শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream