প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান,জব্দ পান-জর্দা
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান,সুপারি,জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট তদারকি দলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বেডের আশপাশ ও বিভিন্ন কোণে লুকিয়ে রাখা বস্তা ও পলিথিনভর্তি পান,সুপারি, জর্দা এবং চুন উদ্ধার করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ,সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।হাসপাতাল সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কিছু রোগী ও তাঁদের সঙ্গে আসা দর্শনার্থীরা ওয়ার্ডের ভেতরে পান,জর্দা ও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে আসছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছিল। এ ছাড়া যত্রতত্র পানের পিক ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ওয়ার্ডগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছিল।হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা,শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম