শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অসুস্থ রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতা জাবেদ রেজা

দলীয় নেতা-কর্মীসহ অসুস্থ রোগীদের সার্বিক খোঁজখবর নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

 বৃহস্পতিবার  তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ রোগীদের পাশে বসে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসা ঠিকমতো চলছে কিনা জানতে চান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে ভর্তি থাকা দলীয় নেতা-কর্মীদেরও খোঁজ নেন তিনি। তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জাবেদ রেজা বলেন, “মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই রাজনীতির আসল উদ্দেশ্য। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সব সময় গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে ছিল, আছে, থাকবে।”

হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা জাবেদ রেজার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, জাবেদ রেজা শুধু নেতা নয়, তিনি গরিব মেহনতি মানুষের অভিভাবক। বিপদে-আপদে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছুটে আসেন।

এ সময় বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অসুস্থ রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতা জাবেদ রেজা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দলীয় নেতা-কর্মীসহ অসুস্থ রোগীদের সার্বিক খোঁজখবর নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

 বৃহস্পতিবার  তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ রোগীদের পাশে বসে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসা ঠিকমতো চলছে কিনা জানতে চান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে ভর্তি থাকা দলীয় নেতা-কর্মীদেরও খোঁজ নেন তিনি। তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জাবেদ রেজা বলেন, “মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই রাজনীতির আসল উদ্দেশ্য। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সব সময় গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে ছিল, আছে, থাকবে।”

হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা জাবেদ রেজার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, জাবেদ রেজা শুধু নেতা নয়, তিনি গরিব মেহনতি মানুষের অভিভাবক। বিপদে-আপদে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছুটে আসেন।

এ সময় বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream