শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘ আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ও করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে তিনি পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান রিজভী।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান। ইতোমধ্যে সাত থেকে আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কর্মসূচিতে অংশ নিয়েছে।

রিজভী আরও বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহের কারণে প্রাণহানির ঘটনা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

তার ভাষ্য, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream