শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, থানায় মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, থানায় মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।

নুসরাত তাবাসসুম জানান, তার গ্রামের বাড়িতে সাতজন বসবাস করেন। তাদের মধ্যে কয়েকজন বৃদ্ধও রয়েছেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। পরে পরপর তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন তারা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাড়ির আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। আগুনে তিনটি ছাগলও মারা যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত তাবাসসুমের অভিযোগ, পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে সতর্কতামূলক ও হুমকিসূচক একটি পোস্ট দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। পরবর্তী সময়ে বাড়িতে পরপর বিস্ফোরণের শব্দ শুনে এটিকে পেট্রোল বোমা হামলা বলে ধারণা করছেন তিনি।

ঘটনার পর সংসদ সদস্যের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দিতে দেখা গেছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, থানায় মামলা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream