শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস ও ট্রাকচালকসহ সাধারণ যাত্রীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। সময়ের সঙ্গে গাড়ির চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই মহাসড়কে যান চলাচল ধীর হয়ে যায়। একপর্যায়ে বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কোথাও গাড়ি থেমে থেমে চলছে, আবার কোথাও চলছে অত্যন্ত ধীরগতিতে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। একইভাবে বাসচালক আলী আকবর জানান, বালুয়াকান্দি থেকে যানজট শুরু হয়েছে। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

দীর্ঘ সময় আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। এক বাসযাত্রী জানান, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটিতে পারিবারিক ও সামাজিক প্রয়োজনে গ্রামের বাড়িতে যেতে হয়। আবার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মেঘনা-গোমতী সেতুর ঢালে কাভার্ড ভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের কারণে দীর্ঘদিন ধরেই যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream