বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নীল শাড়িতে 'তন্দ্রাবিলাস' এ মনোযোগী পরীমণি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি পর্দায় এখন কিছুটা কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই প্রাণবন্ত। নিজের অনুভূতি কিংবা জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে কখনো ভোলেন না তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকে নীল শাড়িতে কিছু চোখধাঁধানো ও নান্দনিক ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে তাকে নীল রঙের শাড়িতে অত্যন্ত মোহনীয় লুকে দেখা গেছে। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা আর মুখে জড়িয়ে ছিল শান্ত, মৃদু হাসি। হাতে ছিল কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় উপন্যাস ‘তন্দ্রাবিলাস’। কখনো বইটির পাতা উল্টে মনোযোগ দিয়ে পড়তে, আবার কখনো তা বুকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন পরী।

কাজের ব্যস্ততার মাঝে শাড়ি ও বই হাতে পরীমনির এই রূপসী লাবণ্য ছুঁয়ে গেছে অনুরাগীদের মন। ছবিগুলোর ক্যাপশনে ছন্দের দোলায় পরীমনি লিখেছেন— ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রূপ ও সৌন্দর্যের প্রশংসায় ভাসছেন এই ঢালিউড তারকা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নীল শাড়িতে 'তন্দ্রাবিলাস' এ মনোযোগী পরীমণি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি পর্দায় এখন কিছুটা কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই প্রাণবন্ত। নিজের অনুভূতি কিংবা জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে কখনো ভোলেন না তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকে নীল শাড়িতে কিছু চোখধাঁধানো ও নান্দনিক ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে তাকে নীল রঙের শাড়িতে অত্যন্ত মোহনীয় লুকে দেখা গেছে। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা আর মুখে জড়িয়ে ছিল শান্ত, মৃদু হাসি। হাতে ছিল কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় উপন্যাস ‘তন্দ্রাবিলাস’। কখনো বইটির পাতা উল্টে মনোযোগ দিয়ে পড়তে, আবার কখনো তা বুকে জড়িয়ে ধরে ফ্রেমবন্দি হয়েছেন পরী।

কাজের ব্যস্ততার মাঝে শাড়ি ও বই হাতে পরীমনির এই রূপসী লাবণ্য ছুঁয়ে গেছে অনুরাগীদের মন। ছবিগুলোর ক্যাপশনে ছন্দের দোলায় পরীমনি লিখেছেন— ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রূপ ও সৌন্দর্যের প্রশংসায় ভাসছেন এই ঢালিউড তারকা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream