মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম
খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

খুলনার রূপসা উপজেলায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকার ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে রবিউল ইসলামকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) গুলি করে দুর্বৃত্তরা। এতে মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লাগে। মাফিজুর তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।

বিষয় : নিহত খুলনা বিভাগ হত্যা খুলনা রূপসা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকার ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে রবিউল ইসলামকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) গুলি করে দুর্বৃত্তরা। এতে মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লাগে। মাফিজুর তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream