সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গাইবান্ধায় অসময়ের বৃষ্টিতে ইটভাটা ও কৃষিতে ক্ষতির শঙ্কা, সরকারি সহায়তার দাবি

গাইবান্ধা জেলার প্রত্যেক উপজেলায় শুষ্ক মৌসুমে টানা চার দিনের অপ্রত্যাশিত বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়েছেন ইটভাটা মালিক ও কৃষকেরা। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে পোড়ানোর জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট। অন্যদিকে পাকা আমন ধান ও রবিশস্যের জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে আর্থিক লোকসানের মুখে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় কৃষি ও ইটভাটা সংশ্লিষ্টদের মধ্যে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ্য গাইবান্ধা জেলার সাঘাটার বোনারপাড়া, হলদিয়া, গজারিয়া, উল্ল্যা সোনাতলা, হাপানিয়া ঘুড়িদহ ও কচুয়া, কামালের পাড়া, গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ সদর, ফাঁসিতলা,বিশুবাড়ী, পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী,মেরিটহাট,কাশিয়াবাড়ী, বরিশাল, তালুকানুপুর, নাকাই হাট, কাটাখালী, সাবদিন, ঢোলভাংগা, সাকোয়া ব্রিজ, থুটিয়াপাকুর ফকিরহাট, হরিনাবাড়ী, সাদুল্লাপুর উপজেলার সাদিল্লাপুর, ধাপেরহাট, হিঙ্গারপাড়া, ঘেগারবাজার, জামালপুর, গাইবান্ধা সদরের নশরৎপুর, কাজলঢোপ, লক্ষ্মীপুর, উজির ধরণী, খোলাহাটি,সুন্দরগঞ্জের ধুমাইটারি, রামজীবন, ছাইতানতলা

গাইবান্ধা প্রত্যেক উপজেলা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে ইটভাটার মাঠে রাখা কাঁচা ইটের স্তূপ তলিয়ে গেছে। সারিবদ্ধভাবে শুকানোর জন্য রাখা ইট ভিজে নরম হয়ে ভেঙে পড়েছে। অনেক ভাটায় ক্ষতিগ্রস্ত ইটের কাদা পুনরায় মাটির সঙ্গে মিশিয়ে নতুন করে ইট তৈরির প্রস্তুতি নিচ্ছেন মালিকের শ্রমিকেরা।

ইটভাটা সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, বর্তমানে গাইবান্ধা জেলা জুড়ে প্রায়  বিশটার মতো ইটভাটা সচল তার মধ্যে  সাঘাটা উপজেলায় প্রায় এক ডজন ইটভাটা সচল রয়েছে। এসব ভাটায় কয়েক মাস ধরে কাঁচা ইট তৈরি করে পোড়ানোর জন্য মজুত করা হচ্ছিল। কিন্তু আকস্মিক বৃষ্টিতে প্রস্তুত করা ইট নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন মালিকেরা। তাঁদের ধারণা, এবারের বৃষ্টিতে উপজেলায় ইটভাটা মালিকদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।

এদিকে কৃষি খাতেও দেখা দিয়েছে উদ্বেগ। জমিতে পাকা আমন ধানসহ বিভিন্ন রবিশস্যের আবাদ রয়েছে। টানা বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমিতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব না হলে উৎপাদন ও কৃষকদের আয় দুটিই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কৃষক ও ইটভাটা সংশ্লিষ্টদের মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এ ক্ষতি তাঁদের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষক এবং সীমিত পুঁজির ইটভাটা মালিকদের পক্ষে এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়তে পারে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, জেলার প্রত্যেক উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষক ও ইটভাটা মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আবেদন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় অসময়ের বৃষ্টিতে ইটভাটা ও কৃষিতে ক্ষতির শঙ্কা, সরকারি সহায়তার দাবি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream