সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রেণিতে প্রথম, তবে উন্নয়ন হয়নি সড়কের! চরম দুর্ভোগে পাংশা পৌরবাসী

প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক দুর্ভোগ পিছু ছাড়ছে না রাজবাড়ীর পাংশা পৌরবাসীর। পৌর এলাকার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

জানা যায়, ১৯৯০ সালে পাংশা ইউনিয়ন পরিষদ পৌরসভার স্বীকৃতি পায়। পরবর্তী সময়ে ২০১৮ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাগরিক সেবার কাঙ্ক্ষিত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল অবস্থা স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, মৈশালা বাজার থেকে মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কজুড়ে রয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সড়কটির পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও বেশ কয়েকটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান। উপজেলার দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে পাংশা শহরে যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

একই চিত্র পাংশা রেলগেট থেকে টেম্পুস্ট্যান্ড পর্যন্ত সড়কে। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন অসুস্থ গৃহপালিত পশুপাখি নিয়ে মানুষকে এই পথ দিয়েই আসতে হয় পশু হাসপাতালে। এ ছাড়া সড়কটির পাশে রয়েছে পাংশার স্বনামধন্য লিজা হেলথ কেয়ার, যেখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নেন। পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে পাংশা মডেল থানায় যাতায়াতকারী নাগরিকদেরও এই সড়ক ব্যবহার করতে হয়।

অন্যদিকে, টেম্পুস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজ হয়ে শিল্পকলা মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। এই পথে রয়েছে পাংশা সরকারি কলেজ, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উইলিয়াম শেকসপিয়ার কিন্ডারগার্টেন ও সৈয়দ বায়তুল্লাহ কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় হাজারো বাসিন্দা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়।

এ ছাড়া পাংশা স্টেশন বাজার সড়কেও রয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কগুলোর এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাংশা কলেজপাড়ার বাসিন্দা ব্যাংকার শরীফ শাহরিয়ার পলাশ বলেন, “প্রতিদিনের জীবনযাত্রায় এই এলাকার সড়কের বেহাল দশার কারণে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি শারীরিক ক্ষতিও হচ্ছে। আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই।”

ভ্যান ও অটোরিকশাচালকেরা জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন যাত্রী ও মালামাল পরিবহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। গর্তে চাকা পড়ে যানবাহন উল্টে যাওয়ার উপক্রম হয়। পাশাপাশি প্রায়ই বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অটোরিকশাচালক শহিদুল ইসলাম বলেন, “এই রাস্তার অবস্থা এমন হয়েছে যে, এখন আর ঠিকমতো চলাচল করা যায় না। প্রায়ই বিয়ারিং নষ্ট হয় এবং চাকা লিক হয়ে যায়।”

ভ্যানচালক মো. মাসুদ খা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান চালাই। রাস্তার মধ্যে এত গর্ত যে, যাত্রী নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। রোগী নিয়ে হাসপাতালে যেতেও চরম দুর্ভোগে পড়তে হয়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচলের কারণে অতিরিক্ত ঝাঁকুনিতে কোমরেও ব্যথা হয়। বর্তমানে যে টাকা ভাড়া মারি, তার অর্ধেকই ভ্যান মেরামতে চলে যায়।”

তিনি আরও বলেন, “বর্তমানে টাকা দিয়ে পৌরসভার লাইসেন্স করে ভ্যান চালাতে হচ্ছে। কিন্তু রাস্তাগুলোর বেহাল দশা। আমরা চাই, দ্রুত রাস্তাগুলো সংস্কার করা হোক।”

শিক্ষার্থীরাও সড়কগুলোর দুরবস্থায় ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ভাঙাচোরা সড়ক পেরোতে হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় ভালো রাস্তা, তা বোঝা যায় না। এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি থাকে। অনেক সময় নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতেও সমস্যা হয়।

আকাশ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে, ঠিকমতো চলাচল করা যায় না। বৃষ্টি হলে পানি জমে থাকে। আমরা চাই, দ্রুত রাস্তাগুলো মেরামত করা হোক।”

স্থানীয় ব্যবসায়ীরাও সড়কের বেহাল অবস্থার কারণে ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন। তাদের অভিযোগ, রাস্তার দুরবস্থার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারে আসতে পারেন না। বিশেষ করে বৃষ্টির দিনে সড়কে পানি জমে থাকায় দোকানে ক্রেতার সংখ্যা কমে যায়। পাশাপাশি পণ্য পরিবহনেও বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “রাস্তাগুলোর এমন দশার কারণে আমাদের ব্যবসায় অনেক সমস্যা হচ্ছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বাজারে আসতে পারেন না। পণ্য আনা-নেওয়াও কষ্টকর। পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত এসব সড়ক সংস্কারের ব্যবস্থা করা হোক।”

পৌরসভার উল্লেখিত সড়কগুলো ছাড়াও নারায়ণপুর দত্তপাড়া, মৈশালা কর্মকারপাড়া ও মৈশালা ঋষিপাড়ার সড়কসহ আরও বেশ কয়েকটি রাস্তা সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাংশা পৌরসভার প্রশাসক মো. রিফাতুল হক বলেন, “ইতোমধ্যে তিনটি সড়ক মেরামতের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কগুলোর কাজ শুরু হবে।”

পৌরবাসীর প্রত্যাশা, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে পাংশায় নাগরিক সেবার মানও সেই অনুযায়ী নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের সড়কসংক্রান্ত দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শ্রেণিতে প্রথম, তবে উন্নয়ন হয়নি সড়কের! চরম দুর্ভোগে পাংশা পৌরবাসী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream