সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখান ইউএনওর সঙ্গে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ‎

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ (কে.বি.) ডিবেটিং ক্লাবের নেতৃবৃন্দ ও বিতার্কিকরা।
‎সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎এ সময় ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা পত্র প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট ইকরম শেখ, চিফ মেম্বার নিছা আক্তার, ক্লাব অ্যাকাউন্ট্যান্ট আঁখি দেওয়ান এবং বিতার্কিক মো. ইয়ামিন শাহ।

‎সাক্ষাৎকালে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান ক্লাবের সদস্যদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। এ সময় বিতার্কিকরা তাদের ডিবেটিং ক্লাবের মানবিক ও আত্মউন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
‎ক্লাবের সদস্যরা জানান, সমাজ ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নিজেদের বাচনভঙ্গি, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও বক্তব্য প্রদানের সক্ষমতাকে আরও দৃঢ়, বলিষ্ঠ ও স্পষ্ট করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
‎বিতার্কিকদের রাষ্ট্র নিয়ে স্বপ্ন, উদ্দীপনা ও মানবিক কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তাদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
‎সাক্ষাৎটি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কলেজের তরুণ বিতার্কিকদের পারস্পরিক সৌহার্দ্য, উৎসাহ ও ভবিষ্যৎ কার্যক্রমের ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিরাজদিখান ইউএনওর সঙ্গে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ‎

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ (কে.বি.) ডিবেটিং ক্লাবের নেতৃবৃন্দ ও বিতার্কিকরা।
‎সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎এ সময় ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা পত্র প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট ইকরম শেখ, চিফ মেম্বার নিছা আক্তার, ক্লাব অ্যাকাউন্ট্যান্ট আঁখি দেওয়ান এবং বিতার্কিক মো. ইয়ামিন শাহ।

‎সাক্ষাৎকালে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান ক্লাবের সদস্যদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। এ সময় বিতার্কিকরা তাদের ডিবেটিং ক্লাবের মানবিক ও আত্মউন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
‎ক্লাবের সদস্যরা জানান, সমাজ ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নিজেদের বাচনভঙ্গি, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও বক্তব্য প্রদানের সক্ষমতাকে আরও দৃঢ়, বলিষ্ঠ ও স্পষ্ট করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
‎বিতার্কিকদের রাষ্ট্র নিয়ে স্বপ্ন, উদ্দীপনা ও মানবিক কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তাদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
‎সাক্ষাৎটি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কলেজের তরুণ বিতার্কিকদের পারস্পরিক সৌহার্দ্য, উৎসাহ ও ভবিষ্যৎ কার্যক্রমের ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream