সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরে জুয়ার টাকা জোগাড় করতে নানিকে হত্যা করেন নাতি; আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ সিয়াম প্রধানীয়া (১৬) মামলা রুজুর ৪২ (বিয়াল্লিশ) ঘণ্টা পর গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

গত ১৮ নভেম্বর আনুমানিক ১৯.৩০ ঘটিকায় চাঁদপুর সদর মডেল থানাধীন জেএম সেনগুপ্ত রোড, জোড় পুকুর পাড় নাজিরা কমপ্লেক্স বিল্ডিংয়ের ৭ম তলার উত্তর-পূর্ব পাশের রুমের ভেতর লুৎফুন্নাহার (৬৫), স্বামী—মৃত জয়নাল আবেদিন কে হাত-পা বেঁধে গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত এই নারী চলতি মাসের ০১ তারিখ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে একাই বসবাস করতেন। তার বাড়ি সদর উপজেলার বালিয়া ইউনিয়নে।

ঘটনার খবর পেয়েচাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাদিয়া নুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ খায়রুল কবীর, মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ, চাঁদপুর সদর মডেল থানা এবং পিবিআই ও থানা পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের ৪র্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে এজাহার দায়ের করলে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর নং—৮৩, তারিখ—২১ নভেম্বর ২০২৬, জিআর নং—১৫৩১, ধারা—৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক মামলা রুজুপূর্বক তদন্তভার চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ)/আওলাদ হোসেন রিকাবদারের ওপর অর্পণ করা হয়।

মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/আওলাদ হোসেন রিকাবদারসহ থানার চৌকস টিম পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান দিকনির্দেশনা মোতাবেক তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িত শিশু আসামি মোঃ সিয়াম প্রধানীয়া (১৬), পিতা—মোঃ হোসেন প্রধানীয়া, মাতা—জান্নাত বেগম, সাং—নুরুল্লাহপুর, ওয়ার্ড নং ০৯, সাগর প্রধানীয়া বাড়ি, ইউনিয়ন—১নং বিষ্ণুপুর, থানা ও জেলা—চাঁদপুর—কে শনাক্ত করে। ২২ নভেম্বর আনুমানিক বিকাল সাড়ে ৫ টায় চাঁদপুর সদর মডেল থানাধীন জোড় পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার বিস্তারিত জানায়। শিশু আসামি মোঃ সিয়াম প্রধানীয়া (১৬) মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে নিহত বৃদ্ধা লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে, অর্থাৎ সম্পর্কে নিহতের নাতি। সে জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হেরে যাওয়ায় সেই টাকা পরিশোধের জন্য সে একাই পরিকল্পনা করে। ঘটনার দিন ও সময়ে সে কৌশলে নিহতের ভাড়া বাসায় ঢুকে তাকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর নিহতের গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো মতে ঘটনাস্থল ৭ম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে সে নিজ হাতে বের করে দেয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি, যা জব্দ করা হয়। এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানাধীন ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুরুল্লাহপুর এলাকার তার নিজ বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে সে নিজ হাতে বের করে দেয় নিহতের গলার স্বর্ণের চেইন, ০১টি হাতের আংটি ও ০১ জোড়া কানের দুল। সেগুলোও উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তীতে শিশু আসামি মোঃ সিয়াম প্রধানীয়াকে (১৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যা বিজ্ঞ আদালত রেকর্ড করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চাঁদপুরে জুয়ার টাকা জোগাড় করতে নানিকে হত্যা করেন নাতি; আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream