ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে রাজবাড়ী সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর।
সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে লালগোলা বাজারের মেসার্স মা ফুডসকে সিএম লাইসেন্স নবায়ন না করে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও মিথ্যা তথ্য প্রদানের দায়ে বিএসটিআই আইন-২০১৮-এর ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লক্ষ্মীকোল এলাকার মেসার্স অহনা বেকারিকে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য বিক্রি ও বিতরণ এবং মোড়কে পণ্যের সঠিক ওজন, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৪/৪১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়,
জনস্বার্থে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত