সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীতে মোটরসাইকেলে আগুন ও গুলিবর্ষণের অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর কালুখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার রাতে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মো. আক্কেল আলী। মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আক্কেল আলীসহ পাঁচজন আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে মৃগী ইউনিয়নের শিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কে রশি টাঙিয়ে তাঁদের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা ককটেল, পিস্তল, হকিস্টিক, লোহার রড ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গাড়ি থামিয়ে রশি খুলতে গেলে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আমিরুল, সবুজ ও সুলতান মিলে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। প্রাণভয়ে পালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সজীব হোসেন, পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (পলাতক) আব্দুর রব মুনা বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ এবং বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ ৬৩ জন।

 কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে মোটরসাইকেলে আগুন ও গুলিবর্ষণের অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream