সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দে বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে এসবি পরিবহনের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোয়ালন্দে বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে এসবি পরিবহনের একটি বাসের চাপায় জিসান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় করিম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান খানখানাপুর ব্রাকপাড়া এলাকার মো. জহিরের ছেলে। সে সুরাজ মোহিনী ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, জিসান খানখানাপুর থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছেন বাসটির চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream