সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রথম দিনেই লিডের পথে দক্ষিণ আফ্রিকা

প্রথম দিনেই লিডের পথে দক্ষিণ আফ্রিকা
প্রথম দিনেই লিডের পথে দক্ষিণ আফ্রিকা

আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৪৬ রানে অপরাজিত ছিলেন মার্কাস অ্যাকারম্যান। অন্যদিকে জুবাইর হামজা ব্যাট করছিলেন ৯ রানে।

দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৪৯ রানের মাথায় ওপেনার এইডেন মারক্রামকে ২১ রানে সাজঘরে ফেরান এবাদত হোসেন। লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন তিনি।

এরপর দ্বিতীয় উইকেট নেওয়ার সুযোগও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু খালেদ আহমেদের বলে জুবাইর হামজার ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়। সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেটে টিকে যান হামজা।

এর আগে বৃষ্টির কারণে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি। ফলে টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের পরে। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৩ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে দলটি।

এই ব্যর্থতায় সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রথম দিন শেষে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ১৪ ওভারের মধ্যে ৪৪ রানেই হারায় তিন উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নেন আগের টেস্টে ফিফটি করা তানজিদ তামিম। মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি। ৩ রানেই থামে তার ইনিংস।

অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন অবশ্য শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। চারটি বাউন্ডারিতে ২৩ রানও করেন। কিন্তু ১৪তম ওভারে আইনরিখ নরকিয়ার গতির সামনে টিকতে পারেননি তিনি। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বল ভেতরে ঢুকে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত করে। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ!

ওই ওভারেই আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। এক বল পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন নরকিয়া। প্রথম বলেই চার মেরে শুরু করলেও পরের বলটি সামলাতে পারেননি শান্ত। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির ফুলার লেংথের বলটি পিচে পড়ে কিছুটা সোজা হয়ে গেলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন তিনি।

৪৪ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অফ ফর্মে থাকা মুমিনুল হক ও ছন্দে থাকা তাওহীদ হৃদয়। কিন্তু মুমিনুলের ব্যাটিংয়ে সেই চেষ্টার প্রতিফলন দেখা যায়নি। ৫১ বলের অস্বস্তিকর ইনিংসে ১৮ রান করে ভিয়ান মুল্ডারের বল নিজের স্টাম্পে টেনে আনেন তিনি। প্রথম টেস্টেও প্রায় একইভাবে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ার দায়িত্ব ছিল লিটন দাসের। কিন্তু ১৬ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। মার্কো ইয়ানসেনের শর্ট অব লেংথের বলটি লিটনের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় গালিতে। সেখানে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচটি নেন জুবাইর হামজা। ৭৩ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেন হৃদয়। ২৭তম ওভারে অফ স্পিনার সাইমন হারমারের প্রথম পাঁচ বলে ১২ রান তুলে নেন তিনি। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনেন এই ব্যাটার। ১৯ রানে থাকা হৃদয় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বলটি খেলতে যান। কিন্তু লেংথের ভুলে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে। দ্বিতীয় চেষ্টায় ক্যাচটি তালুবন্দি করেন এইডেন মারক্রাম। ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ।

তার পর ৬ রানে হারিয়েছে বাকি ৪ উইকেট। বিরতি থেকে ফিরে দ্বিতীয় ওভারেই রাবাদার শিকার হন শরিফুল (২)। এক ওভার পর রাবাদার শিকার হয়ে জাকের আলীও ১ রানে এলবিডাব্লিউ হলে ৯০ রানেই পতন হয় অষ্টম উইকেটের। এক ওভার বিরতি দিয়ে রাবাদা তার তৃতীয় শিকার করেন তাসকিন আহমেদকে (২)। তার পর শেষ উইকেট হিসেবে খালেদ আহমেদকে তুলে নেন মার্কো ইয়ানসেন।  

প্রোটিয়াদের দুই পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন ছিলেন মূল হন্তারক। ৩টি করে উইকেট নিয়েছেন তারা। দুটি নিয়েছেন আইনরিখ নরকিয়া। একটি করে নেন ভিয়ান মুল্ডার ও সাইমন হারমার। 

বিষয় : ক্রিকেট বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রথম দিনেই লিডের পথে দক্ষিণ আফ্রিকা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream