বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি কোহলির: কপিল দেব

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তকে বড় ভুল বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আফসোস করতে পারেন কোহলি। এমনকি ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তকে ভুল মনে হতে পারে ভারতীয় এই তারকার।

‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি। এটি তাঁর ক্যারিয়ারের বড় একটি ভুল সিদ্ধান্ত।

কোহলির ফিটনেসেরও প্রশংসা করেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তাঁর মতে, এখনো শারীরিক সক্ষমতার দিক থেকে অনেক ক্রিকেটারের চেয়ে এগিয়ে কোহলি। এমনকি ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গেও ফিটনেসের লড়াইয়ে সমানতালে টিকে থাকতে পারবেন তিনি।

কপিল দেব মনে করেন, ক্রিকেটে শুধু ফিটনেস থাকলেই হয় না, কঠিন সময়েও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হয়। দলে সুযোগ না পাওয়া কিংবা খারাপ পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে অবসরের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

এ সময় ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের উদাহরণ দেন কপিল। তিনি বলেন, অমরনাথকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই ফিরে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই আবেগ বা রাগের বশে অবসরের সিদ্ধান্ত না নিয়ে তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ক্রিকেটারদের।

২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নেন এই তারকা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি।

চলতি বছরে ১৪ ম্যাচে ১৩ ইনিংস ব্যাট করে ৬৩৮ রান করেছেন কোহলি। ৫৩.১৭ গড়ের পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি।

ওয়ানডেতে এখনো দাপটের সঙ্গে খেলে যাওয়া কোহলির টেস্ট ক্রিকেটে দেওয়ার মতো আরও অনেক কিছু বাকি ছিল বলে মনে করেন কপিল। তার মতে, এই ফরম্যাট থেকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন ভারতের সাবেক অধিনায়ক।

বিষয় : টেস্ট ক্রিকেট বিরাট কোহলি কপিল দেব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি কোহলির: কপিল দেব

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তকে বড় ভুল বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তাঁর মতে, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আফসোস করতে পারেন কোহলি। এমনকি ১০ বছর পর নিজের এই সিদ্ধান্তকে ভুল মনে হতে পারে ভারতীয় এই তারকার।

‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি। এটি তাঁর ক্যারিয়ারের বড় একটি ভুল সিদ্ধান্ত।

কোহলির ফিটনেসেরও প্রশংসা করেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তাঁর মতে, এখনো শারীরিক সক্ষমতার দিক থেকে অনেক ক্রিকেটারের চেয়ে এগিয়ে কোহলি। এমনকি ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গেও ফিটনেসের লড়াইয়ে সমানতালে টিকে থাকতে পারবেন তিনি।

কপিল দেব মনে করেন, ক্রিকেটে শুধু ফিটনেস থাকলেই হয় না, কঠিন সময়েও লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হয়। দলে সুযোগ না পাওয়া কিংবা খারাপ পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে অবসরের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

এ সময় ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের উদাহরণ দেন কপিল। তিনি বলেন, অমরনাথকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই ফিরে এসে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই আবেগ বা রাগের বশে অবসরের সিদ্ধান্ত না নিয়ে তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ক্রিকেটারদের।

২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নেন এই তারকা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন তিনি।

চলতি বছরে ১৪ ম্যাচে ১৩ ইনিংস ব্যাট করে ৬৩৮ রান করেছেন কোহলি। ৫৩.১৭ গড়ের পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি।

ওয়ানডেতে এখনো দাপটের সঙ্গে খেলে যাওয়া কোহলির টেস্ট ক্রিকেটে দেওয়ার মতো আরও অনেক কিছু বাকি ছিল বলে মনে করেন কপিল। তার মতে, এই ফরম্যাট থেকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন ভারতের সাবেক অধিনায়ক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream