বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাগেরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাগেরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠনের কথিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

আজ বুধবার জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

দুপুরের দিকে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জড়ো হন। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলে যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগসড় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে যুবদলের জেলা সভাপতি সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। দেশবিরোধী বিভিন্ন চক্রান্ত ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা। কিন্তু বাগেরহাটের যুবসমাজ ও সাধারণ জনগণ তাদের এই চক্রান্ত কস্মিনকালেও সফল হতে দেবে না।”

নেতৃবৃন্দ আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে জেলা যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে। অবিলম্বে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, উপজেলা যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বাগেরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠনের কথিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

আজ বুধবার জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

দুপুরের দিকে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে জড়ো হন। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলে যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগসড় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে যুবদলের জেলা সভাপতি সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। দেশবিরোধী বিভিন্ন চক্রান্ত ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা। কিন্তু বাগেরহাটের যুবসমাজ ও সাধারণ জনগণ তাদের এই চক্রান্ত কস্মিনকালেও সফল হতে দেবে না।”

নেতৃবৃন্দ আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে জেলা যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে। অবিলম্বে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, উপজেলা যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream