বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

 আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের উজিরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৮ নভেম্বর বিকেল ৪টায় উজিরপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উজিরপুর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারসহ শত শত নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতিতে লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

 আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের উজিরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৮ নভেম্বর বিকেল ৪টায় উজিরপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উজিরপুর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারসহ শত শত নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতিতে লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream