বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুরে পাচারকালে অটো ভ্যানসহ ৪০ বস্তা সার জব্দ

নীলফামারীর সৈয়দপুরে পাচারের সময় ৪০ বস্তা সার আটক করা হয়েছে। এর মধ্যে ৩০ বস্তা ইউরিয়া এবং ১০ বস্তা ডিএপি সার। জব্দ করা সারের প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধায়  উপজেলার কামারপুকুর বাজারের পাশে পতিরাম ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করে উপজেলা কৃষি বিভাগ। বিক্রয় কৃত সারের ৫১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।  

উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার পাচারের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কৃষি বিভাগের সহযোগীদের নিয়ে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দুটি অটোভ্যান আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রিকৃত ৫১ হাজার টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 

অটোভ্যান চালক রাশিদুল ইসলাম দাবি করেন, একটি ভ্যানে থাকা ২০ বস্তা ইউরিয়া সার রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ঠেলাঠেলির বাজারের মোস্তাক ট্রেডার্সের। আর অন্য ভ্যানে থাকা ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদের। 

চালকদের দাবি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন আলহাজ্ব আতিয়ার রহমানের কাছ থেকে সারগুলো কেনা হয়েছে। তবে চালকরা এসব সারের কোনো বৈধ চালান বা ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা ৩০ বস্তা ইউরিয়া সার প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা এবং ১০ বস্তা ডিএপি সার প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে আগ্রহী কৃষকদের কাছে মোট ৫১ হাজার টাকায় বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ মো.  রাশেদ। এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে পাচারকালে অটো ভ্যানসহ ৪০ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream