সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভারত-পাকিস্তান ফাইনাল ঘিরে দর্শক বাড়ানোর নতুন কৌশল

বাংলাদেশের বিদায়ের পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শক উপস্থিতি কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই গ্যালারিতে দর্শক বাড়াতে ফাইনাল ম্যাচের টিকিটের দাম অনেকটাই কমিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা।

অনলাইন টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে আজ থেকে কম দামে টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ১ হাজার টাকা। তবে শনিবার পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর টিকিটের দাম কমিয়ে চার ভাগের এক ভাগ করা হয়েছে।

অথচ ২৪ ঘণ্টা আগেও জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠার পর সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রমাণ মিলেছিল গতকালের গ্যালারিতে। প্রায় ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

বিষয় : সাফ চ্যাম্পিয়নশিপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভারত-পাকিস্তান ফাইনাল ঘিরে দর্শক বাড়ানোর নতুন কৌশল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বিদায়ের পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শক উপস্থিতি কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই গ্যালারিতে দর্শক বাড়াতে ফাইনাল ম্যাচের টিকিটের দাম অনেকটাই কমিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা।

অনলাইন টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে আজ থেকে কম দামে টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ১ হাজার টাকা। তবে শনিবার পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর টিকিটের দাম কমিয়ে চার ভাগের এক ভাগ করা হয়েছে।

অথচ ২৪ ঘণ্টা আগেও জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠার পর সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রমাণ মিলেছিল গতকালের গ্যালারিতে। প্রায় ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream