রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, গাছ লাগানো এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন।

এ সময় লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হওয়া উচিত। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন। প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করতে হবে।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream