রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ ভারত কীভাবে দেয়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ ভারত কীভাবে দেয়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—কোনো দেশেই বর্তমানে পুনর্বিচারের বিধান কার্যকর নেই।

চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার বিচার করাকে পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে। তবে বিদ্যমান আইনে আপিলের সুযোগ রয়েছে।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত শুরু থেকেই অবগত ছিল। তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। বিচারপ্রক্রিয়া চলার সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে কিংবা সময়মতো আপিল করতে পরামর্শ দেয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই। শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বা চিফ প্রসিকিউটরের ইচ্ছার ওপর নির্ভর করে না; এটি সম্পূর্ণ আইনের বিষয়।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারই এই আইন প্রণয়ন করেছিল। ২০১০ সালে তাদের সরকার এ আইনের অধীনে বিচার পরিচালনার বিধিমালা তৈরি করে। ২০২৪ সালের আগ পর্যন্ত সেই আইন ও বিধিমালা অনুসারেই ট্রাইব্যুনালের কার্যক্রম চলেছে।

তিনি জানান, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ীই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনে সুযোগ না থাকলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর—কারও পক্ষেই তা দেওয়ার এখতিয়ার নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ ভারত কীভাবে দেয়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream