পটুয়াখালীর বাউফলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশের বিশেষ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পুলিশের প্রিডেইল প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। বাউফল থানার উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম।
সভায় ওসি বলেন, নারী ও কিশোরীরা নির্যাতন, হয়রানি কিংবা সহিংসতার শিকার হলে ভয় না পেয়ে পুলিশের সহায়তা নিতে হবে। পুলিশ সার্ভিস ডেস্ক থেকে ২৪ ঘণ্টা বিনামূল্যে সেবা দেওয়া হবে এবং ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হবে।
মতামত